ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:২৮:৪৬ অপরাহ্ন
রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নওগাঁর রাণীনগরে জুয়েল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকার মাঠের ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবক জুয়েল উপজেলার রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে। তার পরিবারের দাবি- জুয়েলের কাছে থাকা ব্যাটারি চালিত চার্জার ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

জুয়েলের ভগ্নিপতি সুজন জানান, জুয়েল একজন ভ্যানচালক। ভ্যান চালানোর পাশাপাশি জুয়েল বিভিন্ন সময়ে আখের ব্যবসা ও সবজির ব্যবসা করেন।

বৃহস্পতিবার ভোরের দিকে সবজি কেনার জন্য তার ভ্যানগাড়ি ও কাছে ৫থেকে ৭ হাজার টাকা নিয়ে জয়পুরহাট জেলা আক্কেলপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে আমরা লোকমারফতে খবর পাই জুয়েলের লাশ উপজেলার হরিপুর এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে পড়ে আছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি- জুয়েলের একটি হাতে রশি (দড়ি) বাধা ছিল। আর তার লাশ বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিল।

তিনি আরও বলেন, জুয়েলের কারো সঙ্গে কোন শত্রুতা ছিল না। হাটে যাওয়ার সময় ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করেছে। এ ঘটনায় জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে তার একটি হাতে রশি বাধা ছিল। মৃতের ভ্যানগাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। ওসি বলেন, পুলিশের তদন্ত চলমান রয়েছে। দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা