ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:১০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:১০:২৩ অপরাহ্ন
সিংড়ায়  অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট  বিতরণ ও  মোটরসাইকেল শোডাউন সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন
নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল মটর সাইকেল শোডাউন করেছে নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রীন সিগন্যাল প্রাপ্ত মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় সিংড়া সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন শুরু হয়।

মোটরসাইকেলের বহরটি পৌরশহরের মাদ্রাসা মোড়, দমদমা জলারবাতা, বাসস্ট্যান্ড হয়ে নাটোর বগুড়া মহাসড়কের শেরকোল হাইটেক পার্ক এলাকা ঘুরে আবারও সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলীয় লিফলেট বিতরণ করছি। প্রান্তিক মানুষের কাছে ৩১দফার সুফল সম্পর্কে অবগত করছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের  পক্ষে ভোটের প্রচারণা করছি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২