ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার

রাজশাহীতে গুমের স্বিকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৩:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৩:১৩:২১ অপরাহ্ন
রাজশাহীতে গুমের স্বিকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত রাজশাহীতে গুমের স্বিকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত
‘চলতে ফিরতে একাকিত্ব সময়ে আমার বাবা এসে বলে, আমাকে এখনো বের করলি না তো তোরা, আমাকে বের কর। আমি বাবার সাথে হাত ধরে স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। বাবাকে ৮ বছর থেকে দেখিনি, আমি বাবার বুকে মাথা গুজে কান্না করতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না এবং স্বপ্নে ও বার-বার
আসে এবং ডাকে যে, আমাকে খুঁজে নিয়ে আসবি না”। আমি এ ধরনের স্বপ্ন গুলোই দেখি।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজশহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন‘ অধিকার’ ”গুমের স্বিকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ” উপলক্ষে” আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজের গুম হওয়া পিতার সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর কান্নারত অবস্থায় নিজের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অর্šÍবর্তী সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই।

মানববন্ধনে মানবাধিকার অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র প্রতিনিধি মঈন উদ্দিন অধিকার’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের নিকট শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে।

দাবিগুলো হলো: গুমের শিকার যে সব ব্যক্তি ফেরত আসেননি, তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগণকে জানানো; গুমের শিকার যেসব ব্যক্তি এখনও ফিরে আসেননি, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে; গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। ভারতে আরো গুমের শিকার ব্যক্তি রয়েছেন কি-না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে ক‚টনৈতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন করে তা জানা; যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে; গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।

প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যে রাজশাহী মহানগরীর প্রায় অর্ধশতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন