ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি

সিরিজে সমতা ফেরালো আফগান যুবারা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০১:৪২ পূর্বাহ্ন
সিরিজে সমতা ফেরালো আফগান যুবারা সিরিজে সমতা ফেরালো আফগান যুবারা
ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো আফগানিস্তানের যুবারা। 

পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। 

ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়িয়েছে রাজশাহীতে।  

বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রানের বিশাল পাহাড় গড়ে তোলে আফগানিস্তান যুবারা। ফয়সাল খান ২টি ছক্কা ও ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ১০০ রান করেন। মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪১ রানে ও আল ফাহাদ ৫২ রানে ২ টি করে উইকেট দখল করেন। 

বাংলাদেশের যুবারা ২৭৫ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৭৩ রানেই থেমে যায়। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনেন আফগান যুবারা। 

বাংলাদেশের কালাম করেন ৭১ রান। রিজান হোসাইন করেন ৫২ রান। আফগানিস্তানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান। ওয়াহিদুল্লাহ জর্ডান ২৩ রানে ৩ উইকেট দখল করেন। 

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ফয়সাল খান। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭