ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

সলঙ্গায় হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার আটক

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৮:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:২২:৫৫ অপরাহ্ন
সলঙ্গায় হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার আটক সলঙ্গায় হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার আটক
জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১২।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে থানার ভেংড়ী নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ট্রাকচালক মোঃ রবিউল ইসলাম (৫৫) এবং তার সহকারী (হেলপার) মোঃ বাবুল শাহ্ (৬০)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ ৪,৭০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র পণ্যবাহী ট্রাকে করে অভিনব কৌশলে রাজশাহী থেকে ঢাকার দিকে হেরোইনের চালান নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে, র‌্যাব-১২ এর একটি দল সলঙ্গা থানার ভেংড়ী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। দীর্ঘ সময় অপেক্ষার পর সন্দেহভাজন ট্রাকটি এলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং ট্রাকের ভেতর গোপন চেম্বার থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম রাজশাহী সিটি কর্পোরেশনের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং বাবুল শাহ্ রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারিপুর গ্রামের মৃত সমিরুদ্দিন শাহের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাক পরিবহনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে আসছিল। তারা রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চমূল্যে বিক্রি করত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাব-১২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা