ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে সকলের মধ্যে সমন্বয় রাখতে হবে - বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৭:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৭:৪০:৪৭ অপরাহ্ন
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে সকলের মধ্যে সমন্বয় রাখতে হবে - বিভাগীয় কমিশনার টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে সকলের মধ্যে সমন্বয় রাখতে হবে - বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেছেন, কোন টিকা কাউকে জোর করে দেয়া যায়না। যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদের বোঝাতে হবে এবং টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। পূর্ণাঙ্গ লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতামূলক কাজ অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাসিক আয়োজিত জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, টিকা প্রদানে আট বিভাগের মধ্যে রাজশাহী এখনও প্রথম রয়েছে। এটা আমাদের সকলের সম্মিলিত কাজের ফল। টাইফয়েড টিকাদান সফল করতে আমাদের সকলের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে। এখন স্কুল পর্যায়ে যেসব শিশু বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগকে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম বলেন, ১২ অক্টোবর থেকে স্কুল পর্যায়ে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে ৩০ অক্টোবর শেষ হয়েছে। সিটি কর্পোরেশনে অবস্থিত ৬২১ টি স্কুলে ৯৮ হাজার ২৫৫ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৪ হাজার ১১০ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা শতকরা ৯৫.৭৮ ভাগ। ১ নভেম্বর থেকে কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে লক্ষ্যমাত্রার চেয়েও ১৯ দশমিক ২৫ ভাগ অধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক, ইউনিসেফ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০