ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৫৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৫৮:৩৫ অপরাহ্ন
ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপিতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।

তারা বলেছেন, দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বুধবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির নেতারা এই স্বচ্ছ ও ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেন।

মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আসন্ন নির্বাচনকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করছে।

তিনি জানান, আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশনা অনুযায়ী যারা ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন, তাদের পক্ষেই সকল নেতাকর্মী একযোগে প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও জানান, সম্প্রতি কেন্দ্র থেকে ঘোষিত ১৪ সদস্যের আংশিক কমিটি রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে ইতোমধ্যে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মিনুর নির্বাচনী কার্যক্রম সরাসরি তদারকি করবে।

দলে পদ নিয়ে প্রতিযোগিতা ছিল স্বীকার করে নেতারা বলেন, বিএনপি একটি বড় দল হওয়ায় পদপ্রত্যাশীর সংখ্যাও বেশি ছিল।পদ না পেয়ে হয়তো কেউ কেউ হতাশ হয়েছেন, তবে সব ভেদাভেদ ভুলে এখন জেলার ছয়টি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে নেমেছে।

মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা