ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:২০:৪২ অপরাহ্ন
জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প
এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প। তাঁর প্রতিটি গানে আছে মানুষের হাসি-কান্না, প্রেম-বিরহ, সংগ্রাম ও আশার প্রতিধ্বনি। তিনি কেবল একজন সংগীতশিল্পী নন, তিনি ছিলেন এক অনন্য সুরের কারিগর, যিনি গানের মাধ্যমে জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন সাধারণ মানুষের হৃদয়ে। বাংলার সংগীতজগতে তাঁর অবদান কেবল অমর সুরের নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার এক জীবন্ত ইতিহাস।

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ৭০তম জন্মোৎসব উপলক্ষে রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরের লালন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র, বেতার, টেলিভিশন ও মঞ্চ, সব মাধ্যমেই তাঁর কণ্ঠ ছিল সুরেলা ও গভীর আবেগের প্রতীক। ‘বাংলার প্লেব্যাক সম্রাট’ খ্যাত এই কিংবদন্তি শিল্পী তাঁর গানে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি বলেছেন বেদনা ও আশার কথাও। তাই এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের প্রতিটি রঙ, প্রতিটি স্পন্দনের গল্প।

উৎসবের দ্বিতীয় দিনে লালন মুক্তমঞ্চজুড়ে ছিল দর্শক-শ্রোতাদের ভিড়। উৎসবের আবহে সারাক্ষণ বাজছিল এন্ড্রু কিশোরের অমর সব গান। উপস্থিত দর্শনার্থীরা অনেকেই চোখ ভেজালেন প্রিয় শিল্পীর স্মৃতিচারণে। আলোচনার পাশাপাশি পরিবেশিত হয় তাঁর জনপ্রিয় গানগুলো। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন হায়রে মানুষ রঙিন ফানুস, জীবনের গল্প আছে বাকি অল্প, আমার সারা দেহ খেয়ো গো মাটি, চাঁদের সাথে রাতের পিরিতি, সবাই তো ভালোবাসা চায়, সহ অনেক বিখ্যাত গান।

জন্মোৎসবের আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিনই থাকবে আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা পাঠ ও স্মৃতি–চিত্র প্রদর্শনী। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দন সাহিত্য একাডেমির আজীবন সদস্য প্রফেসর অচিন্ত কুমার দত্ত। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। সভাপতিত্ব করেন শেখ সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার লায়ন আব্দুল মালেক, সাংবাদিক আবু সালে মো. ফাত্তাহ ও ক্রীড়া সংগঠক আলতাব হোসেন মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, মোঃ কলিম উদ্দিন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, এন্ড্রু কিশোরের জন্মভূমি রাজশাহী ছিল তাঁর প্রথম প্রেরণার উৎস। এখান থেকেই শুরু হয়েছিল তাঁর গানের যাত্রা, এখানেই ছিল শৈশব–কৈশোরের স্মৃতি। বক্তাদের মতে, তিনি ছিলেন এমন এক শিল্পী, যিনি ভালোবাসা, মানবতা ও জীবনের গল্প গানের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন।

প্রধান আলোচক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন বলেন,এন্ড্রু কিশোর ছিলেন আমাদের সময়ের সবচেয়ে সাহসী ও হৃদয়ের শিল্পী কণ্ঠরাজ । তিনি কণ্ঠের জাদুতে গান প্রেমি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।”

আলোচনা সভা শেষে বিশেষ অবদানের জন্য এন্ড্রু কিশোর স্মৃতি সম্মাননা - ২০২৫ প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড