ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:১২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:১২:১৬ অপরাহ্ন
নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী  পরিবর্তনের দাবিতে  রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা।

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই পুতুলের প্রার্থিতা বাতিল করতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুতুলের প্রার্থীতা বাতিলের দাবিতে লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে প্রায় আধা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান আরিফসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক'শ নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, নাটোর-১ আসনে তৃণমূলের মতামতের বিরুদ্ধে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এই আসনে বিজয় নিশ্চিত করতে হলে তাইফুল ইসলাম টিপুকেই মনোনয়ন দিতে হবে। বক্তারা আরও বলেন, পুতুল মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে  ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। তাইফুল ইসলাম টিপু লালপুর-বাগাতিপাড়া আসনের সবচেয়ে ত্যাগী নেতা। তাই এই আসনে টিপুকে প্রার্থী করতে তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিআকর্ষন করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করলে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১