ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

পুঠিয়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০১:৩৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০১:৩৮:২২ পূর্বাহ্ন
পুঠিয়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২ টায় পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি'র ডেপুটি জেনারেল ম্যানেজার (পুঠিয়া জোনাল) আহসানুল করিম, পবা হাইওয়ে থানার কর্মকর্তা মোজ্জাম্মেল হক কাজী প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিধান কুমার ফৌজদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, বিএমডিএ (পুঠিয়া জোন) সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হানিফ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায়, যুগ্মপরিচালক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতি: দা:) আব্দুল হালিম, ইউডিএফ কর্মকর্তা শাহিন ওয়াজ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কে, এম, গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-রাজশাহী ‘খ’ সার্কেল এর পরিদর্শক সাইফুল আলম ও বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে উপজেল প্রশাসনের পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, এডিপি'র প্রকল্প বিষয়ে আলোচনা, উপজেলা কমিটির সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও অনুমোদন, ইনোভেশন, কাইজেন ও ওয়েব পোর্টাল বিষয়ে আলোচনা, বিভাগীয় আলোচনা, এসডিজি বিষয়ে আলোচনা, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, রাজস্ব ব্যায় বিষয়ক আলোচনা, বিনিয়োগ সংক্রান্তসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ইউএনও বক্তব্যে বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা কার্যক্রম কোন সময় যেন অবনতি না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে এবং জনগণের সার্বিক সেবা করার জন্য সকল কর্মকর্তাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক