ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিক সংকট প্রকট রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ইরি ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:৫০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:৫০:৫১ অপরাহ্ন
তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার
রাজশাহীর তানোরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফাঁসিয়ে বসে আনতে তার বিরুদ্ধে প্রতিপক্ষ অপপ্রচার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় বিদ্যালয়ের সাধারণ শিক্ষ-শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিগত ১৯৯০ সালে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের রিয়াজ উদ্দিনের উদ্যোগে কুজিশহর হিরোক-জ্যোতি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়।বিদ্যালয় স্থাপনের পর থেকেই রিয়াজ উদ্দিন মন্ডল সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এবং ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি সুনামের সঙ্গে প্রায় ৩৫ বছর যাবত শিক্ষকতা করে আসছেন। তার দীর্ঘ শিক্ষতা জীবনে তার বিরুদ্ধে কেউ কখানো কোনো অভিযোগ করতে পারেনি।

কিন্ত্ত সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে 'তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ' শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে।স্থানীয়রা বলছে, একটি মহল অসৎ উদ্দেশ্যে আওয়ামী ট্যাগ দিয়ে শিক্ষক রিয়াজ উদ্দিন মন্ডলকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে। আর এর নেপথ্যে রয়েছে বিতর্কিত জনৈক শিক্ষক।অথচ এমন ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করেই কোনো যাচাই-বাছাই ছাড়া শিক্ষক
রিয়াজ  উদ্দিনকে পেষণে অন্য বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় অভিভাবক নজরুল ইসলাম, খাইরুল ইসলাম ও মেরিনা বেগম বলেন,রিয়াজ উদ্দিন মাস্টার প্রতি হিংসার শিকার। কারণ তার দীর্ঘ চাকরি জীবনে এমন কথা কেউ শোনেনি।তারা বলেন, রাজনৈতিক ভাবে তাকে ঘায়েল করতে এসব বিত্তহীন ও মানহানিকর অভিযোগ উঙ্খাপন করা হয়েছে।

সচেচন মহলের ভাষ্য, রিয়াজ উদ্দিন মাস্টারের মতো একজন স্বজ্জন মানুষের সম্মানহানি ও তাকে সমাজে হেয়ওপ্রতিপন্ন করা ব্যতিত এমন অভিযোগের কোনো ভিত্তি নাই।

এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথীসহ অন্যান্যরা বলেন,রিয়াজ মাস্টার (স্যার) অত্যন্ত ভালো মানুষ তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে এসব নোংরা অপপ্রচার করা হচ্ছে। তারা তাকে আবারো বিদ্যালয়ের স্বপদে বহালের দাবি জানান।এবিষয়ে জানতে চাইলে রিয়াজ উদ্দিন মন্ডল প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এটা ষড়যন্ত্র তাকে ফাঁসানো ও সমাজে তার সম্মান (উদ্দেশ্যে) নস্ট করেত এসব অপপ্রচার করা হচ্ছে।

এবিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সখিনা বলেন, ঘটনার পরে উপজেলা শিক্ষা অফিস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক অব্যহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনিও বলেন, শিক্ষক রিয়াজ উদ্দিন মন্ডলের বিরুদ্ধে করা এসব অভিযোগ সঠিক নয়।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান,ঘটনা সম্পর্কে শুনেছি, তবে কেউ কোন অভিযোগ না করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিবেশ শান্ত রাখতে তাকে পাশের এক স্কুলে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি