ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

হালিশহর প্রবাসী ডাকাতি: পলাতক আসামি সাদ্দম গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:৪৪:০৭ অপরাহ্ন
হালিশহর প্রবাসী ডাকাতি: পলাতক আসামি সাদ্দম গ্রেফতার হালিশহর প্রবাসী ডাকাতি: পলাতক আসামি সাদ্দম গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় এক দুবাই প্রবাসীর কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ ডাকাতির ঘটনায় সন্দেহভাজন পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার রাতে মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন ভোলা জেলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মোঃ ফারুকের ছেলে।

বুধবার দুপুরে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গত ২১ জুলাই দুবাই প্রবাসী মোহাম্মদ সামসু উদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশা যোগে এ কে খান বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ দিন সকাল সাড়ে আটটার দিকে হালিশহর থানাধীন সাগরপাড় লিংক রোড এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। ডাকাতরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা মালামাল এবং নগদ টাকাসহ সর্বমোট ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সামসু উদ্দিন বাদী হয়ে গত ২৩ জুলাই হালিশহর থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নং-১৩, ধারা-৩৯২/৩৯৫ পেনাল কোড ১৮৬০)।

মামলা দায়েরের পর র‌্যাব-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোঃ সাদ্দাম হোসেন চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, ৪ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর