ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার সৎছেলে রিফাত হত্যা মামলায় মোহাম্মদ আলীর মৃত্যুদণ্ড রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:১৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:১৭:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ইমরান হোসাইন (৩২) তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কালেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে প্রিন্সিপাল ইমরান তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন।

পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয় এবং পরে থানায় অভিযোগ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে চলেও গেছে বলে জানা যায়।

তবে গ্রেপ্তার হওয়া ইমরান হোসাইন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের সুরক্ষায় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮