ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

১৩০০ জনের বহর নিয়ে বেলজিয়ামে এখন বার্সেলোনা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৫:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৫:০৯:৪৩ অপরাহ্ন
১৩০০ জনের বহর নিয়ে বেলজিয়ামে এখন বার্সেলোনা ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে বেলজিয়ামে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। হানসি ফ্লিকের দল বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে বেলজিয়ান ক্লাব ব্রুগের।

এই ম্যাচে বার্সার সমর্থন থাকবে বিশাল সংখ্যায়। ক্লাবের অফিসিয়াল তথ্য অনুযায়ী, মোট ১,৩০০ জন সমর্থক বেলজিয়ামে গেছেন প্রিয় দলকে উৎসাহ দিতে। তাদের মধ্যে ৬৯০ জন ক্লাবের সদস্য এবং ৬১০ জন সাধারণ সমর্থক উপস্থিত থাকবেন ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামের গ্যালারিতে।

শুধু স্পেন থেকেই নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও বার্সা ভক্তরা গ্যালারি মাতাবেন। বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশের ৮টি অফিসিয়াল বার্সেলোনা ফোরাম থেকে ১৯৭ জন সদস্য স্টেডিয়ামে থাকবেন। এছাড়া জার্মানির স্টুটগার্ট, নেদারল্যান্ডসের রুজেনডাল এবং ফ্রান্সের প্যারিস ফোরাম থেকেও ৩৫ জন করে সমর্থক উপস্থিত থাকবেন।

চলতি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে আছে। ব্রুগের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে বড় উত্থান ঘটাতে পারে তারা।

উল্লেখ্য, এর আগে ২০০২-০৩ মৌসুমে এই মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে একমাত্র ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রিকেলমের গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত