ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১২২ বছরের রেকর্ড ছুঁয়ে আর্সেনালের সহজ জয়

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:৫২:২৫ অপরাহ্ন
১২২ বছরের রেকর্ড ছুঁয়ে আর্সেনালের সহজ জয় ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে স্লাভিয়া প্রাহার মাঠে সহজ ও প্রত্যাশিত জয়ই পেয়েছে আর্সেনাল। ৩-০ গোলের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতলো গানাররা। সবশেষ তাদের এমন টানা জয় দেখা গেছে ১২২ বছর আগে।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে বুকায়ো সাকার গোলে শুরু। এরপর ৪৬ মিনিটে মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ৬৮ মিনিটে মেরিনোর দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল।

সুবিধাজনক অবস্থায় থাকায় ৭২ মিনিটে লেয়ান্দ্রো ত্রোসারকে তুলে ম্যাক্স ডোম্যানকে নামান আর্তেতা। তাতেই ১৫ বছর ৩০৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের কীর্তি গড়লেন এই মিডফিল্ডার। গোলের দেখা না পেলেও তার ইতিহাস গড়ার রাতে ৩-০ গোলের জয় পায় গানাররা।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার দুইয়ে আর্সেনাল। আর সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি