ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

একঢাল লম্বা, ঘন চুল পাওয়ার উপায়, রোজ ৫ অভ্যাসও জরুরি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:৪৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:৪৭:৩৪ অপরাহ্ন
একঢাল লম্বা, ঘন চুল পাওয়ার উপায়, রোজ ৫ অভ্যাসও জরুরি ফাইল ফটো
কোমরছাপানো একঢাল ঘন, কালো কেশরাশি প্রায় সব মেয়েরই স্বপ্ন। চুল যদি ছোট করে কাটাও হয়, তা হলেও ঘনত্ব বেশি না হলে দেখতে ভাল লাগে না। এখন তো আবার চুল পাকার সমস্যাও বেড়েছে কমবয়সিদের মধ্যেও। পাকা চুল ঢাকতে নানা রকম হেয়ার ডাই ব্যবহার করে বিপদ আরও বাড়ছে। একটা সময়ে মা-ঠাকুরমাদের চুলের গোছ ছিল দেখার মতো। সে সময়ে এত রকমের হেয়ারপ্যাক ছিল না। ঘরোয়া উপায়েই চুলের যত্ন নিতেন তাঁরা। তাতেই চুল লম্বা হত, ঘনও হত। বর্তমান ব্যস্ত সময়ে প্রতিদিন নিয়ম করে পরিচর্যা করা সম্ভব হয় না। বাইরের দূষণ, ক্ষতিকারক রাসায়নিক চুলকে রুক্ষ ও শুষ্ক করে তোলে। চুল পড়া বন্ধ করতে তাই বাধ্য হয়েই চুল ছোট করে কেটে ফেলতে হয়। না হলে সালোঁয় গিয়ে বিবিধ হেয়ার ট্রিটমেন্ট করাতে হয়। যদি এ সব না করতে চান, তা হলে কী উপায় আছে জেনে রাখা ভাল।

তেল মালিশ; চুলের স্বাস্থ্যের জন্য ননা রকম ভেষজ তেলের কথা বলা হয়, যেমন জবাফুলেরর তেল, তুলসি, নিম, জলপাই, কাঠবাদামের তেল, আরও কত কী! এদের মধ্যে তুলসির তেল রুক্ষ ও শুষ্ক চুলের জন্য খুবই উপকারী। টাটকা তুলসি পাতা নিয়ে সেগুলিকে শুকিয়ে নিন। ভাল করে শুকিয়ে নিতে হবে। রোদে রাখতে পারলে ভাল হয়। এ বার একটি কাচের জারে তুলসী পাতাগুলি নিয়ে সেগুলি গুঁড়ো করে পিষে নিন। জারটির মধ্যে নারকেল তেল বা জলপাইয়ের তেল ভর্তি করুন। তুলসি পাতাগুলি তাতে ভাসবে। জারটি রোদে ২-৩ সপ্তাহ রেখে দিন। তার পর ব্যবহার করুন।

চুলের স্বাস্থ্যের জন্য খেতেও হবে: বাজারচলতি শ্যাম্পু, কন্ডিশনার লাগালেই যে চুল ভাল হবে, তা নয়। এর জন্য ডায়েটেও জোর দিতে হবে। চুল ভাল রাখতে রোজ একটি করে আমলকি খেলে উপকার পাবেন। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, জ়িঙ্ক ও বায়োটিন যা চুল ঘন ও উজ্জ্বল করতে পারে। মাথার ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। চুল ভাল রাখতে আখরোটের জুড়ি মেলা ভার। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট চুল ও ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। আখরোট নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হয়, অকালপক্কতা দূর হয়। চুলের রুক্ষভাবও দূর হয়।

হেয়ার ড্রায়ার কম ব্যবহার করুন: চুল দ্রুত শুকোনোর জন্য তাড়াহুড়ো করে অনেকেই মাথার তালুর খুব কাছাকাছি নিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। এতে চুল চটজলদি শুকিয়ে যায় বটে, কিন্তু অতিরিক্ত তাপ সরাসরি প্রভাব ফেলে মাথার তালুতে। এতে চুলের ও মাথার ত্বকের ক্ষতি হয়।

কত দিন অন্তর চুল ট্রিম করবেন: চুল যদি লম্বা করতে চান তা হলে, নিয়মিত চুল ট্রিম করা প্রয়োজন। ৮ থেকে ১২ সপ্তাহ অন্তর ট্রিম করুন।লম্বা চুলের মতোই মাঝারি মাপের চুলেরও প্রয়োজন নিয়মিত চর্চা ও ট্রিমিং। প্রতি ৬ থেকে ১২ সপ্তাহ অন্তর অবশ্যই চুল ট্রিম করুন। চুল ছোট করে কাটা থাকলে ৪-৮ সপ্তাহ অন্তর ট্রিম করুন।

ভিজে চুল বাঁধবেন না: তাড়াহুড়ো করে স্নান সেরেই ভেজা চুল কোনও রকমে বেঁধে অফিসমুখো হওয়ার অভ্যাস যদি থাকে, তা হলে চুল তো নষ্ট হবেই। ভিজে চুল ক্লিপ দিয়ে আটকালে অথবা রাবার ব্যান্ড দিয়ে বাঁধলে, চুলের গোড়া আলগা হয়ে যায়। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, চুল খুব জোরে আঁচড়াবেন না। খোলা হাওয়ায় চুল শুকিয়ে বড় দাঁতের চিরুনি দিয়ে একেবারে ডগা অর্থাৎ নীচ থেকে একটু একটু করে জট ছাড়াতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার