ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মিথ্যা মামলায় কারাবন্দি এক শিক্ষকের মানবেতর জীবন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:২৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:২৭:৩৬ অপরাহ্ন
মিথ্যা মামলায় কারাবন্দি এক শিক্ষকের মানবেতর জীবন মিথ্যা মামলায় কারাবন্দি এক শিক্ষকের মানবেতর জীবন
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অন্তর্গত খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.  নুর-উন-নবী মন্ডল (দুলাল মাস্টার) এলাকার অপরাজনীতি ও ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। তার পরিবার সীমাহীন অভাব অনটন ও দুঃখ কষ্ট সহ্য করে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। অর্থাভাবে স্কুল ও কলেজ পড়ুয়া চার সন্তানের লেখা পড়া বন্ধ হবার উপক্রম হয়েছে।

তাঁর পিতা মরহুম আব্দুল কাদের মাস্টার সাহেব ছিলেন একজন গুণী শিক্ষক, সমাজসেবক, সমাজ সংস্কারক ও বহু ভাষাবিদ। তার অন্যান্য ভাই বোনেরা উচ্চ শিক্ষিত ও স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য।

তিনি ময়দানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহনের পর কিছু কুচক্রী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে অপরাজনীতির শিকার হয়ে বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলার স্বীকার হন।

অবসরের পর তিনি নিজ বাড়িতে থেকে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। কারণ তিনি কখনোই কারো ক্ষতি সাধন করেন নাই এবং সবসময় দল মতের ঊর্ধ্বে উঠে অন্যায়, অত্যাচার এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি বর্তমানে কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন।

তার বিরুদ্ধে মিথ্যা মামলা থাকায় তিনি আদালতে হাজিরা দিতে গেলে পাবনার আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। তিনি কারাগারে বন্দি থাকায় তার সংসার ও পরিবার পরিজন সীমাহীন দুঃখ কষ্টে দিনাতিপাত করছে।

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি। তার জেল হাজতে থাকার কারণে পরিবারটি ব্যাপক আর্থিক অভাব-অনটন ও দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি সজ্জন, পরোপকারী, পরিচ্ছন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি সামাজিক ও ধর্মীয় কাজ, রাস্তাঘাট নির্মাণের স্বশরীরে শ্রম ও আর্থিক অনুদান প্রদান করেন। সাধারণ মানুষের চলাচলের জন্য নিজ ভ‚মি থেকে মাটি প্রদান করে রাস্তা নির্মাণ করেন। এলাকার দুঃস্থ অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান শীতবস্ত্র, গবাদি পশু বিতরণ, স্কুল নির্মাণে নিজস্ব জমি দান, ঈদগাহ মাঠ নির্মাণে নিজস্ব জমি দানসহ ধর্মীয় সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। এলাকায় অনেক অসুস্থ রোগীদের চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য  আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া তিনি আরও অনেক ছোট বড় জনকল্যাণমূলক কাজে নিয়জিত ছিলেন। 

তার পরিবার থেকে দাবি করা হয় যে তিনি কখনোই কোন ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোন প্রকার ক্ষতি সাধন করেন নাই। তার পরিবার হতাশা ও ক্ষোভ  প্রকাশ করে কৃর্তপক্ষের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড