ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:১৫:০২ অপরাহ্ন
নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের হলরুমে  এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ক্লাসটার অফিসার মমতাজ মহল। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সারোয়ার হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, পিএলবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের  ইউপি সদস্য মিতালী রাণী প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, 'ছেলেমেয়েদের ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আপনারা  সকলে স্কুলে পাঠান। তাদের দেখভালের দ্বায়িত্ব শুধু শিক্ষকের নয়, এর জন্য সবসময় অভিভাবকের সহযোগিতা প্রয়োজন।'  ছেলেমেয়েদেরকে  বিখ্যাত মনীষীদের জীবনী নিয়ে আলোচনা ও স্বপ্ন দেখিয়ে ভালো মানুষ গড়ার আহবান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক