ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:০১:৩৬ অপরাহ্ন
প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাই আগামীদিনের মূল চালিকা শক্তি—এই বিশ্বাস সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে আজ ‘ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাবের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশনেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপকড. মো. আবু রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হোমায়রা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য।

কর্মশালায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহারবান্ধব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক কৌশল হাতে–কলমে শেখেন।

চতুর্থবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রযুক্তিতে অ্যাক্সেসিবিলিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ হাতে–কলমে শেখা গেল। এখান থেকে পাওয়া দিকনির্দেশনা মেনে নিজেকে আরও দক্ষ করতে কাজ করব।”

ভাস্কর ভট্টাচার্য্য বলেন, “শিক্ষার্থীরা যখন অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির ধারণা হাতে-কলমে বোঝে, তখন তাদের দৃষ্টিভঙ্গিতেই পরিবর্তন আসে। প্রযুক্তিকে শুধু কোড বা সফটওয়্যার হিসেবে নয়, মানুষের জীবনে প্রভাব ফেলা একটি হাতিয়ার হিসেবে দেখতে শেখে তারা। আজকের অংশগ্রহণকারীরাও সেই মনোভাব নিয়ে কাজ করেছে, যা ভবিষ্যতে তাদেরকে প্রতিবন্ধী নাগরিকবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের পথে এগিয়ে নেবে।”

অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “এধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশা জীবনে নতুন সুযোগ তৈরি করবে। বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলো তাদের সেবা আরও প্রবেশগম্য করতে জোর দিচ্ছে, তাই এই জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।”

অধ্যাপক হালিদা হোমায়রা বলেন, “অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপান্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ অপরিহার্য।এধরনের উদ্যোগ অ্যাক্সেসিবিলিটি সচেতন মানবসম্পদ গড়ে তুলতে এবং দেশের ডিজিটাল সেবাগুলো আরও অন্তর্ভুক্তিমূলক করতে অবদান রাখবে। যা ভবিষ্যতে এটুআই ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আরও বিস্তৃত গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমের সুযোগ তৈরি করবে।পাশাপাশি আমাদের বিভাগের কারিকুলামে অ্যাক্সেসিবিলিটি বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সংযুক্ত করবো।”

অধ্যাপকড. মো. রোকনুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের তৈরি ডিজিটাল পণ্যও সিস্টেম যেন সবার জন্য প্রবেশগম্য হয়, সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। আজকের কর্মশালা সেই সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২