ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

গোদাগাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা! আসামি কলিম গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:৩৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:৩৮:১০ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা! আসামি কলিম গ্রেফতার গোদাগাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা! আসামি কলিম গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর সিহাব হত্যা মামলার পলাতক আসামি মোঃ কলিমকে (৩২), গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ কলিম (৩২), সে গোদাগাড়ী থানার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক।

তিনি জানান, কিশোর শিহাব শেখের সাথে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় নিজ বাড়ী বসন্তপুর হতে তার দুইজন বন্ধু সহ মোটরসাইকেল যোগে প্রেমিকা তিশার সাথে দেখা করতে যায়।

ওই দিন রাত ৮টায় কিশোর শিহাব ও তার বন্ধুরা গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউপির হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ৮/৯ জন আসামি তার পথরোধ করে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে প্রাণ রক্ষার্থে কিশোর সিহাব পাশের একটি পুকুরে লাফ দেয়। 

এ দিন রাত ৯টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাকালীন গত (১ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিহাব মারা যায়। 

ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে মঙ্গলবার বিকালে মামলার তরুণ সিহাব হত্যা মামলার অন্যত্তম আসামী মোঃ কলিমকে গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে গ্রেফতার আসামীকে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক