ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

বগুড়ায় বাড়ি থেকে ডেকে ব্যবসায়ীকে হত্যা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৭:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৭:১৩:১৬ অপরাহ্ন
বগুড়ায় বাড়ি থেকে ডেকে ব্যবসায়ীকে হত্যা বগুড়ায় বাড়ি থেকে ডেকে ব্যবসায়ীকে হত্যা
বগুড়ায় ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে জহুরুল ইসলাম নামে (৪৫) এক ব্যবসায়ীকে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি তালুকদারপাড়ায় ধানখেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এটি একটি ক্লুলেস মার্ডার; বিভিন্ন দিক মাথায় রেখে হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত জহুরুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মোকলেসার রহমানের ছেলে। তিনি ছোটবেলা থেকে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি তালুকদারপাড়ায় মামার বাড়িতে থাকতেন। সেখানে বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। তিনি আকবরিয়া ও শ্যামলী বেকারির ডিলার ছিলেন। ওই দুটি প্রতিষ্ঠানের বেকারি সামগ্রী বিক্রি করতেন।

জহুরুল সোমবার রাত ১১টার দিকে মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির কাছে একটি ধানখেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল শেষে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে বের করে ধানখেতের আইলে নিয়ে মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক