ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের একতরফা রায়ের ভিত্তিতে সম্প্রতি আদিবাসী পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। এতে ঐ পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বর্তমানে নিকটবর্তী একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, তাদের জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারগুলোর একজন সদস্য রুমালী হাসদা জানান, আদালতের কোনো নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এর ফলে তারা খাট, চেয়ার, টেবিলসহ কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। তিনি দাবি করেন, যে জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে তা তাদের পৈতৃক সম্পত্তি। ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে জমি কেনার জন্য প্রশাসনের অনুমতির প্রয়োজন হলেও এক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজকুমার শাও এবং প্রেসিডিয়াম সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস।

এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রূপচাঁদ এক্কা, সাংবাদিক মাহবুব জামান কাদেরী, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, মাসাউসের পরিচালক মেরিনা হাসদা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগীর সাধারণ সম্পাদক ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহম্মেদ, ডাসকোর রুহুল আমিন এবং নলিন সরদার।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে রুমালী হাসদা ছাড়াও ভুট্টু কিস্কু, সুজন সরেন এবং সনাতন সরেন সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং তাদের ভূমি অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ ধরনের উচ্ছেদ অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩