ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৪৬:১৭ অপরাহ্ন
দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল
দুই বছর ধরে রক্তক্ষয়ী সামরিক অভিযান চালালেও দখলদার ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। 

খলিল আল হাইয়া বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল দুটি। এক. গাজা উপত্যকা পুরোপুরি দখল করা এবং প্রায় ২০ লক্ষ মানুষকে জোরপূর্বক উৎখাত করা। দুই. বন্দিদের মুক্ত করা।

হামাস নেতার মতে, ইসরায়েল উভয় উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে, হাইয়া স্পষ্ট করেন যে চুক্তির শর্তানুসারে হামাস বাকি জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেবে।

শীর্ষ এই হামাস নেতা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দখলদার শক্তি গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, আমেরিকান কর্মকর্তারা প্রতিদিনই বলছেন “যুদ্ধ শেষ,” কিন্তু গাজার বর্তমান বাস্তবতা ভিন্ন। হাইয়ার দাবি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খলিল আল হাইয়া পুনর্ব্যক্ত করেন যে হামাস ইসরায়েলকে নতুন করে কোনো আগ্রাসনের অজুহাত দেবে না। তার কথায়, তাদের অস্ত্র কেবল প্রতিরোধের প্রতীক, যা দখলদারিত্ব শেষ হলে রাষ্ট্রের অধীনে চলে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার