ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩৮:৩৯ অপরাহ্ন
অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা
টেলিভিশন অভিনেত্রীকে ফলো করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে নবীন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেখানে তিন মাস আগে তেলেগু ও কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা বহুল পরিচিত এক অভিনেত্রী ফেসবুকে ‘নবীন’ নামের এক ব্যবহারকারীর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও তা অ্যাকসেপ্ট করেননি তিনি। এমনকি তাকে ব্লক করে দেন টিভি তারকা।

অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে ভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলেন এবং মেসেঞ্জারে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন ৪১ বছর বয়সী অভিনেত্রীকে। নানাভাবে যৌন হয়রানি চালিয়ে যেতে থাকেন। অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তার নবীন বিভিন্ন সময় সেসব আইডি থেকে অশ্লীল বার্তা দেয়া ছাড়াও আপত্তিকর নানা বিষয় পাঠাতে থাকেন।

এ অবস্থায় গত ১ নভেম্বর অভিযুক্ত নবীন যখন ফের মেসেজ করেন অভিনেত্রীকে, তখন তাকে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেয়া হয়। ওই তরুণ মুখোমুখি হলে তাকে থামতে বলে কথা শুনতে বলেন তারকা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কথা শুনতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় নবীনকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সে বেঙ্গালুরুতে একটি বিশ্বব্যাপী প্রযুক্তি নিয়োগ সংস্থায় ডেলিভারি ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটির লন্ডন, প্যারিস, অ্যামস্টারডাম, বার্লিন, জুরিখ, ওয়ারশ ও নিউইয়র্ক অফিস রয়েছে।

গ্রেপ্তার নবীনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানি ও অনলাইন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। আর পুলিশ মামলাটি তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক