ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি মোহনপুরে রোদে পুড়ে দায়িত্বে অবিচল পুলিশ সদস্যরা এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস!

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৩০:৩২ অপরাহ্ন
‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস! ‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস!
জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯ আবারও সংবাদ শিরোনামে। বলিউড ভাইজান সালমান খানের সঞ্চালনা, উত্তেজনাপূর্ণ মোড় ও নাটকীয় ঘটনার কারণে শোটি দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে বলা হয়েছে যে, গৌরব খন্না বিগ বস ১৯-এর বিজয়ী হবেন, অভিষেক বাজাজ প্রথম রানার-আপ, ফারহানা ভাট দ্বিতীয় রানার-আপ, আমাল মালিক তৃতীয় রানার-আপ, তান্যা মিত্তাল চতুর্থ রানার-আপ এবং আশনূর কুর পঞ্চম রানার-আপ হবেন। খবর বলিউড লাইফের।

ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, বিগ বস ১৯-এর স্ক্রিপ্ট লিক হয়েছে কি? বিজয়ী এবং প্রতিযোগীদের বের হওয়া কি আগে থেকেই ঠিক?

অন্য একজন মন্তব্য করেছেন, ওএমজি! বিগ বস ১৯ কি আগে থেকেই স্ক্রিপ্ট করা? বিজয়ী এবং বের হওয়া কি সবই প্রি-ডিসাইডেড? আরেকজন লিখেছেন, কেউ বিগ বস ১৯-এর স্ক্রিপ্ট লিক করেছে।

তবে ছবির সত্যতা এখনও নিশ্চিত নয়। এটি সম্ভবত উইকিপিডিয়া থেকে নেওয়া একটি স্ক্রিনশট, যেটি যে কেউ সম্পাদনা করতে পারে।

উপরোক্ত পাঁচজন ছাড়াও এখনও বিগ বস হাউসে রয়েছেন- নীলাম গিরি, শেখবাজ বাদেশা, মৃদুল তিওয়ারী, কুনিক্কা সদানন্দ এবং মালতি চাহার।

শো থেকে স্বাস্থ্যজনিত কারণে প্রণীত মোর বেরিয়ে গেছেন। এছাড়া আওয়েজ দারবার, জৈশান কাদ্রি, নাগমা মিরাজকার, নাতালিয়া জানোসজেক, নেহাল ছুদাসামা এবং বাছির আলী সবাই শো থেকে বিতর্কিতভাবে বের হয়েছেন। প্রণীতের শোতে ফিরে আসা এখনো ঘোষণা করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা