ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:০৭:২৭ অপরাহ্ন
বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন
রাজশাহীর কেশরহাটের সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের মোবাইল ফোন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে শেখ
হাসিনা আবার ফিরে আসুক এ ব্যাপারে আমি আল্লাহর সাহায্য কামনা করছি কারণ শেখ হাসিনার সময় যে সকল অন্যায় অবিচার হয়েছে বর্তমানে বিএনপি ও ছাত্রদলের দ্বারা তার চেয়ে ১০০ গুণ বেশি অন্যায় অবিচার হচ্ছে সহ আরো অনেক কিছু উসকানিমূলক ফেসবুক স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে কেশরহাট পৌর বিএনপি এক অলিখিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে কেশরহাট পৌর বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতৃবৃন্দ অধ্যক্ষ আব্দুল কাদেরের উক্ত মন্তব্যের তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার এমন উসকানিমূলক বক্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে বক্তারা অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এ ধরনের বিভাজনমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

তারা সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, অধ্যক্ষের এই পোস্টকে ঘিরে কেশরহাট পৌর বিএনপি প্রতিবাদ জানালে সাংবাদিক ইয়াসিন কামাল তার ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার এই লেখনীর প্রতিবাদ ও ভবিষ্যতে এই ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনা ও জবাবদিহিতার জন্য ঘোষণা দেন। উক্ত সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য আবু হেনা কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড
বিএনপির সভাপতি মাহবুব আলম এবং সাবেক কাউন্সিলর ভাই হাফিজ উদ্দিন আব্দুল হাফিজ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল দানেছ আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ