ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত

নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫৯:৪১ অপরাহ্ন
নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সাথী পার্ক নামে নতুন একটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর)  সকাল ১০ টায় ভাবিচা ইউনিয়নের আমইল এলাকায় এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পার্কের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথীর পিতা আলহাজ্ব মো. শামসুল হক।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, নওগাঁ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) কাজী মেহেদী হাসান। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর কার্যক্রম শুরু হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান পার্কটির গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, "বিনোদন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্কটি অত্র এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।" 

সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক তার বক্তব্যে পার্কটি দ্রুত এবং মানসম্মতভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন বিনোদন সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পার্কটি এই এলাকার মানুষের কাছে একটি নতুন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে। 

এলাকাবাসী মনে করছেন, সাথী পার্ক নিয়ামতপুর উপজেলায় বিনোদনের নতুন মাত্রা যোগ করবে। বিনোদন স্পট হিসবে আমইল নতুনভাবে পরিচিতি পাবে।  এর পাশাপাশি এলাকার লোকজনের কর্মসংস্থান হবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। 

সবশেষে সাথী পার্কসহ সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা