ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫৫:১৩ অপরাহ্ন
কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ
বৈশ্বিকভাবে স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হপ লুন সম্প্রতি তাদের নতুন করপোরেট সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) উদ্যোগ ‘প্লে ইট ফরওয়ার্ড’ চালু করেছে। নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত মা-বাবাদের সহায়তায় হ্যাশট্যাগ শিক্যান (#শিক্যান) প্ল্যাটফর্মের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে হপ লুন এর কারখানাগুলোর অন্তর্ভুক্ত চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে শিশুদের শেখা ও খেলার সুযোগ আরও বিস্তৃত করেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে হপ লুনের হংকং অফিসের কর্মীরা বাংলাদেশের ফ্যাশন চাইল্ডকেয়ার সেন্টারের রিডিং কর্নার (পড়ার কর্নার) ও খেলাধুলার স্থানগুলোকে সমৃদ্ধ করার জন্য নতুন বা ‘৯০ শতাংশ নতুন’ খেলনা এবং পিকচার বুক, কাপ সাজানোর খেলনা, ব্লক, আকৃতি মিলানোর খেলনা, ঝুনঝুনি, সহজ ধাঁধার খেলনা এবং নরম ও মানসম্মত (সার্টিফায়েড) খেলনা দেয়া হয়।

বর্তমানে হপ লুনের একাধিক কারখানায় (ফ্যাশন, ব্র্যান্ড, ইন্টিমেট, ডিভা, লিজেন্ড ও হেরিটেজ) অনসাইট চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে। এসব সেন্টারে নবজাতক থেকে শুরু করে ৩ বছর বয়সী ১৪ থেকে ৬০ জন শিশুকে রাখার সুযোগ-সুবিধা রয়েছে। প্রতিটি কেন্দ্রেই শিশুদের জন্য রয়েছে যত্নশীল পরিবেশ, যেখানে ভাষা শেখা, একে অপরের সাথে যোগাযোগ ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের জন্য রয়েছে সারাদিনের খাবারের ব্যবস্থা ও বিভিন্ন শিক্ষা উপকরণ, যেমন: খেলনা, বর্ণমালা স্টিকার, বই ও টেলিভিশন। আয়োজন করা হয় গান ও গল্প বলার মতো কার্যক্রম। এসব ব্যবস্থা শিশুদের শেখা ও বেড়ে ওঠাকে আনন্দদায়ক করে তোলে।

উদ্যোগটি সম্পর্কে হপ লুনের চিফ পিপল অফিসার ড. সাবরিনা টিন বলেন, “হপ লুনে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীদের পাশে থাকা মানে তাদের পরিবারেরও পাশে থাকা। ‘প্লে ইট ফরওয়ার্ড উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের কর্মীদের কল্যাণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ইএসজি অঙ্গীকারের ভিত্তি আরও দৃঢ় করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম