ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থক

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৫১:৫০ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থক নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনে সম্ভাব্য  প্রার্থীর তালিকা তৈরি করে  নাম ঘোষণা করে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তালিকার নাম ঘোষণা করেন। 

এই তালিকায় নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপপাহার) আসনে দলীয় প্রার্থী হিসেবে  স্থান পেয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। 

নাম ঘোষণার পরপরই নিয়ামতপুর পোরশা সাপাহারের বিএনপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়ালে। গতকাল সন্ধ্যায় উপজেলার গাবতলী এলাকায় বিএনপির কর্মী- সমর্থকরা দেখা করতে আসেন ও শুভেচ্ছা বিনিময় করেন। 

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী তালিকায় রেখেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসে। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মাঠে আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। 
তিনি আরও বলেন, এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার,এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার। 

এই আসনের ভোটাররা মনে করছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে । 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩