ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৭:৩১ অপরাহ্ন
রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে
রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামানের বিরুদ্ধে এমপিও পাসওয়ার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে বারবার হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা অভিযোগ করেছেন, এমপিও পাসওয়ার্ড ফিরে পেতে তিনি পরিচালক প্রফেসর আছাদুজ্জামানের নিকট লিখিত আবেদন করেন। তবে নানা অজুহাতে তা এখনও আটকে রাখা হয়েছে।

গত ১১ নভেম্বর পরিচালক বরাবর দেওয়া লিখিত আবেদনে অধ্যক্ষ সেলিম রেজা উল্লেখ করেন, মহামান্য হাইকোর্ট রিট পিটিশন নং ৯৮৫৭/২০২৫-এর মাধ্যমে কলেজের বর্তমান গভর্নিং বডির ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল নং ২৮৮৫/২০২৫-এর মাধ্যমে সেই স্থগিতাদেশ বহাল রাখা হয়। এই অবস্থায় কলেজের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে তাকে এমপিও পাসওয়ার্ড প্রদান করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পরিচালক প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, “আমরা এসব পাসওয়ার্ড দিই না। কলেজের বিষয়ে তদন্ত ছিল, তা আমরা জমা দিয়েছি।” তবে কোর্টের আদেশসহ আবেদন করা হয়েছে-এ কথা উল্লেখ করলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনি যা পারেন করেন, রিপোর্ট করতে বলেছেন, করেন।”
পরে যখন তাকে প্রশ্ন করা হয় যে, “আপনার দপ্তর থেকে তো অনেক সময় এমপিও পাসওয়ার্ড দেওয়া হয়,” তখন তিনি উত্তেজিত হয়ে পাশের কক্ষে উপপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অন্যদিকে অধ্যক্ষ সেলিম রেজা জানান, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি আব্দুল হালিম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করে বলেন, “অবৈধ সভাপতি আব্দুল হালিমের নির্দেশে সুলতানুল ইসলাম আমার কক্ষে তালা লাগিয়ে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “গত ২৩ জুন ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট রাজাবাড়ী ডিগ্রি কলেজের গভর্নিং বডিকে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। ফলে তাদের কার্যকারিতা নেই। অথচ গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে তারা রেজুলেশন দেখিয়ে সুলতানুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন, যা সম্পূর্ণ বেআইনি।”

অধ্যক্ষ সেলিম রেজা দাবি করেন, নিয়ম অনুযায়ী এই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তাই কলেজের দায়িত্ব পালন করার কথা। তিনি বলেন, “কোর্টের আদেশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বরাবর লিখিত আবেদন করেও কোনো পদক্ষেপ পাইনি। জেলা প্রশাসককেও জানিয়েছি, কিন্তু তিনিও ব্যবস্থা নেননি।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানুল ইসলাম বলেন, “আমরা কোর্টে পিটিশন দিয়েছি, আমার দায়িত্ব অবৈধ নয়। আমার উকিল জানিয়েছেন, বৈধভাবে দায়িত্ব পালন করছি।”

গভর্নিং বডির সভাপতি আব্দুল হালিম বলেন, “আমরা কোর্টে আপিল করেছি। মামলা চলমান আছে, তাই আমার দায়িত্ব অবৈধ নয় বলেই জানি।”

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে কাগজপত্র দেখে মন্তব্য করতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু