ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাঁচ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪০:৪৩ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাঁচ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাঁচ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের একতরফা রায়ের ভিত্তিতে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। এতে পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বর্তমানে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজকুমার শাও, প্রেসিডিয়ার সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক রূপচাঁদ এক্কা, সাংবাদিক মাহবুব জামান কাদেরী।

এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, মাসাউসের পরিচালক মেরিনা হাসদা, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহীর জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহম্মেদ, ডাসকোর রুহুল আমিন, নলিন সরদার, ভুক্তভোগি পরিবারের রুমালী হাসদা, ভুট্টু কিস্কু, সুজন সরেন, সনাতন সরেন।

ভুক্তভোগী রুমালী হাসদা জানান, আদালতের কোনো নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ফলে তারা খাট, চেয়ার, টেবিলসহ কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।

তার দাবি, উচ্ছেদ হওয়া ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং ১৯৫০ সালের টেনেন্সি আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে ভূমি ক্রয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় এই ক্ষেত্রে অনুমোতি নেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক