ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:২৪:২৬ অপরাহ্ন
বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে আসলেই অস্ত্র চুরি হয়েছে কী না তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।  

তিনি বলেন, গতকাল একটি দল আগামী নির্বাচনে তাদের প্রার্থী কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা ঘোষণা করেছে । এ কারণে কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে পুলিশ কমিশনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে তা হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কমিশনে কী কী সুবিধা থাকবে তা হওয়ার পর জানা যাবে। 

বিগত সময়ে লুট হওয়া অস্ত্র এবং বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে । সিনিয়র সচিব ওই কমিটির প্রধান। তিনি বেশ কয়েকটি দেশে চিঠি দিয়েছেন। দুই-একটা দেশ থেকে এক্সপার্টরা ইতোমধ্যেই এসেছেন। তবে আসলেই সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কী না তা তদন্তের পর জানা যাবে। এ বিষয়ে সিনিয়র সচিব নিজেও অনুসন্ধান করছেন। চুরি যদি হয় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকেও আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কয়টি অস্ত্র চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কী না এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এবং তা চলছে। 

বিগত আওয়ামী আমলে হওয়া নির্বাচনে কাজ করা ওসিদের বিষয়ে তিনি বলেন, আমাদেরও তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রথমে দেখবো বিগত ৩টি নির্বাচনেই কারা কাজ করেছেন তাদের প্রথমে বাদ দিবো। পরবর্তীতে দেখবো ২টি নির্বাচনে কারা কাজ করেছে, এরপর আরও তথ্য থাকলে একটি নির্বাচনে যারা কাজ করেছে তাদের বাদ দেয়া হবে। নতুন করে ওসি নিয়োগ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ