ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

কমবে ওজন, নিয়ন্ত্রণে থাকবে সুগার, মানতে হবে ‘১.৫:১’ ডায়েট

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:১৯:৩১ অপরাহ্ন
কমবে ওজন, নিয়ন্ত্রণে থাকবে সুগার, মানতে হবে ‘১.৫:১’ ডায়েট ছবি: সংগৃহীত
রোগা হওয়া বা সুগার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে একাধিক ডায়েট পরিকল্পনা ভাইরাল হয়। সম্প্রতি সমাজমাধ্যমে নজর কাড়ছে ডায়েটের ‘১.৫:১’ নীতি।

‘১.৫:১’ নীতি কী?
এই ডায়েটে সারা দিনে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। সেই অনুপাত হবে দেড় গ্রাম বনাম ১ গ্রাম। অর্থাৎ প্রতি ১.৫ গ্রাম কার্বোহাইড্রেট খেলে তার সঙ্গে ১ গ্রাম প্রোটিন খেতে হবে। যেমন ২ কাপ ভাতে ৯০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তার সঙ্গে একটি মুরগির মাংসের বড় টুকরো খেলে ৪৫ থেকে ৫০ গ্রাম প্রোটিন পাওয়া যেতে পারে।

কী কী সুবিধা
এই ডায়েটে প্রোটিনের মাত্রা বেশি রাখা হয়েছে। ফলে পেট বেশি ক্ষণ ভর্তি থাকে। বেশি কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা তৈরি হয় না। এই ধরনের ডায়েট সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ, প্রোটিন রক্তে শর্করা মেশার গতিকে কমিয়ে দেয়। সারা দিন দেহের এনার্জি বজায় রাখার ক্ষেত্রেও এই ডায়েট উপকারী। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ডায়েটে উপকার পাওয়া যেতে পারে।

সতর্কতা
কার্বোহাইড্রেট নানা ধরনের হতে পারে। তাই ডায়েটে সরল বা জটিল কার্বোহাইড্রেট যেন থাকে, তা খেয়াল রাখা উচিত। যাঁদের পেটের সমস্যা রয়েছে, তাঁরা কতটা কার্বোহাইড্রেট বা প্রোটিন খাবেন, সে বিষয়ে কোনও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম