ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:৫৪:১২ অপরাহ্ন
২০২৫ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর ফাইল ফটো
২০২৫ সালের এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মূল সনদপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত তারিখে বোর্ডের সনদ শাখা থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সনদ বিতরণ করা হবে। সনদ দেয়া হবে বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখা থেকে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগর, ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী, ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার সনদ বিতরণ করা হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিজে বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে তিনটি নমুনা সই সত্যায়িত করে একটি প্রাধিকারপত্র ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক।

এ ছাড়া আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড ও স্কুল কোড উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার