ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের

রাজধানীতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:৫০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:৫০:২৫ অপরাহ্ন
রাজধানীতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরভী আক্তার মাহফুজা (২১) নামে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী আশিক মোল্লা।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগ এলাকার ৪৩৯/এ নম্বর বাড়ির নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি প্লাস্টিকের বস্তার ভেতর ভরে বস্তার মুখ বাঁধা অবস্থায় ছিল লাশটি।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মরদেহের থুতনিতে, গলায়, বুক ও পিঠে লালচে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় পারিবারিক কলমের কারণে স্বামী তাকে হত্যা করে থাকতে পারে।
 
এদিকে, নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম নুরুল হক খান। ৬ বছর আগে সুরভীর বিয়ে হয় আশিক মোল্লার সঙ্গে। আশিক মোল্লা ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করত। সেখানে সুরভীও কাজ করত। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে সন্তান রয়েছে তাদের।
 
তিনি জানান, ২ বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধর করেছিল আশিক। তখন আশিকের সংসার করবে না বলে জানালেও পরবর্তীতে আবার সংসার করতে রাজি হয় সুরভী। এরপর থেকেই বাবা-মায়ের সাথে এবং ভাই বোনের সাথে আর যোগাযোগ ছিল না সুরভীর। সোমবার দুপুরে পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের ওই বাসায় এসে বস্তাবন্দি লাশ দেখতে পান।
 
তিনি জানান, এর আগে কেরানীগঞ্জ থাকলেও চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় ভাড়া ওঠে। যেদিন ভাড়া উঠেছিল সেদিনই রাতে তাদের একমাত্র ছেলেকে তার দাদা দাদীর কাছে পাঠিয়ে দেয়। এরপর সুরভী হত্যার পরিকল্পনা করে সে। পরবর্তীতে বালিশ চাপা দিয়ে অথবা কোন কিছু খাইয়ে তাকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ রেখে সে পালিয়ে গেছে। এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার