ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজধানীতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:৫০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:৫০:২৫ অপরাহ্ন
রাজধানীতে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরভী আক্তার মাহফুজা (২১) নামে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী আশিক মোল্লা।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগ এলাকার ৪৩৯/এ নম্বর বাড়ির নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি প্লাস্টিকের বস্তার ভেতর ভরে বস্তার মুখ বাঁধা অবস্থায় ছিল লাশটি।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মরদেহের থুতনিতে, গলায়, বুক ও পিঠে লালচে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় পারিবারিক কলমের কারণে স্বামী তাকে হত্যা করে থাকতে পারে।
 
এদিকে, নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম নুরুল হক খান। ৬ বছর আগে সুরভীর বিয়ে হয় আশিক মোল্লার সঙ্গে। আশিক মোল্লা ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করত। সেখানে সুরভীও কাজ করত। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে সন্তান রয়েছে তাদের।
 
তিনি জানান, ২ বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধর করেছিল আশিক। তখন আশিকের সংসার করবে না বলে জানালেও পরবর্তীতে আবার সংসার করতে রাজি হয় সুরভী। এরপর থেকেই বাবা-মায়ের সাথে এবং ভাই বোনের সাথে আর যোগাযোগ ছিল না সুরভীর। সোমবার দুপুরে পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের ওই বাসায় এসে বস্তাবন্দি লাশ দেখতে পান।
 
তিনি জানান, এর আগে কেরানীগঞ্জ থাকলেও চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় ভাড়া ওঠে। যেদিন ভাড়া উঠেছিল সেদিনই রাতে তাদের একমাত্র ছেলেকে তার দাদা দাদীর কাছে পাঠিয়ে দেয়। এরপর সুরভী হত্যার পরিকল্পনা করে সে। পরবর্তীতে বালিশ চাপা দিয়ে অথবা কোন কিছু খাইয়ে তাকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ রেখে সে পালিয়ে গেছে। এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক