ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

লালপুরে এবতেদায়ী মাদ্রাসার সভাপতির স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:৪৩:৫৭ অপরাহ্ন
লালপুরে এবতেদায়ী মাদ্রাসার সভাপতির স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে এবতেদায়ী মাদ্রাসার সভাপতির স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোরের লালপুর উপজেলার ‘পানঘাটা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার’ বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াসিন আলীর স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পানঘাটা গ্রামে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাফিজিয়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সদস্য জুবায়ের রহমান এবং ১৫ বছর স্বেচ্ছায় পাঠদান করেও নিয়োগ বঞ্চিত শিক্ষক মোঃ আয়জুদ্দিন।

বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি বহু প্রতিক‚লতার মধ্যেও স্থানীয়দের সহযোগিতায় টিকে আছে। কিন্তু গত ৫ আগস্ট পরিবর্তনের পর সভাপতি ইয়াসিন আলী গোপনে একটি পকেট কমিটি গঠন করেন। ওই কমিটির কোনো যাচাই-বাছাই ছাড়াই তৎকালীন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী অনুমোদন দেন।

অভিযোগে আরও বলা হয়, বর্তমান সভাপতি ইয়াসিন আলী বিপুল অর্থের বিনিময়ে পাঁচজন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য জুবায়ের রহমান জানান, গ্রামবাসীর পক্ষ থেকে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে পকেট কমিটি বাতিল ও নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন করেন। কিন্তু নির্বাহী অফিসার মেহেদী হাসান অভিযোগপত্রটি ছুড়ে ফেলেন এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বক্তারা আরও অভিযোগ করেন, সভাপতি ইয়াসিন আলী মাদ্রাসার জমিদাতার নাম পরিবর্তনের চেষ্টা করেছেন। এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বরাবর কাগজপত্র দাখিল করা হলে তা বাতিল করা হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে পুনরায় তা চালু করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান সভাপতির স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্তপূর্বক বর্তমান পকেট কমিটি বাতিল এবং গ্রামবাসীর সহযোগিতায় একটি শক্তিশালী কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানান।

গ্রামবাসীর অভিযোগ ভিত্তিহীন দাবি করে বর্তমান সভাপতি আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, “অনেক কষ্টে প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছি। নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু গ্রামবাসীর দাবি-যোগ্যতা না থাকলেও গ্রামের দু-একজনকে শিক্ষক বানাতে হবে-যা নিয়মবহির্ভ‚ত এবং আমার ক্ষমতার বাইরে। আমি চাই সবাইকে নিয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে। গ্রামবাসী যদি আমার দুর্নীতির প্রমাণ দিতে পারে, আমি স্বেচ্ছায় এ প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়াব।” তবে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, “আমি বিষয়টি জানি না। অভিযোগকারীরা আমার কাছে এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-ইব্রাহিম হোসেন, মনির মাস্টার, বদরু মেম্বার, আঃ রহিম প্রামাণিক, আফজাল সরদার, জাহিদুল ইসলামসহ শতাধিক গ্রামবাসী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার