ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১১:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১১:২১:১৭ অপরাহ্ন
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনা ও বগী আওয়াজের অবসান ঘটিয়ে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। তিনি বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পরই উপজেলা বিএনপির নেতা ও কর্মী-সমর্থকগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনপদের মানুষের প্রাণের একটাই দাবি ছিল সেটা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার থেকে প্রার্থী দেয়া। শরিফ উদ্দিনের মাধ্যমে সেটা পুরুণ হলো। এতে তারা বিএনপির নীতিনির্ধারণী মহলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে নীতিনির্ধারণী মহলের নির্দেশনা থাকায় কোথাও কোনো উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করা হয়নি। স্থানীয় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগী ও কুশল বিনিময় করছেন।

তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নাম ঘোষণা করেন।

কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণার পরপরই নেতাকর্মীদের কোথাও কোনো মিষ্টি বিতরণ বা জনবহুল মোড়ে উল্লাস করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন,মনোনয়ন যে কেউ চাইতে পারে, তবে এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এবিষয়ে তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, এ মনোনয়ন তানোর-গোদাগাড়ী মানুষের ভাগ্য উন্নয়নের মনোনয়ন। ব্যারিস্টার আমিনুল হক পরিবার বিএনপি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের দেশনায়ক, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এ কথা প্রমাণ করেছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় ঘটাতে কাজ করতে হবে।

এবিষয়ে বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা বলেন, শরিফ উদ্দিনকে মনোনয়ন দেয়া এই জনপদের মানুষের আশা-আকঙ্খার প্রতি ফলন ঘটেছে। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন,তানোর-গোদাগাড়ীর মানুষের একটি আশা পুরুন হয়েছে।তিনি বলেন,আমরা দেশের মধ্যে সব চাইতে বেশী ভোটের ব্যবধানে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে বিজয়ী করতে চাই।তিনি বলেন,বিএনপি সরকার গঠন করবে এবং মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে মন্ত্রীসভায় দেখতে পাবো ইনশাল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫