ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে মনোনয়ন

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১০:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১১:৪৪:১৩ অপরাহ্ন
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে মনোনয়ন ফাইল ফটো
রানা শেখ, বাঘা প্রতিনিধ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষনায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃনমুলের ভোটারসহ সর্বস্তরের জনতা। আবু সাইদ চাদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সোচ্চার। চাদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেদে ফেলেন।

ইতিপুর্বে একাধিক সংসদ নির্বাচনে  চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই মানুষের  প্রাণের দাবি ছিল এবার চাদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাধে কাধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।

আবু সাইদ চাদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রান প্রিয় সহধর্মীনিকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে।

আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গনমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাদ।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর