ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৯:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৯:৪৭:০৪ অপরাহ্ন
​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু ​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলো- উপজেলার থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) ও সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটাত।  সোমবারও অন্যান্য দিনের মতো কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসল করতে নামে। বড়াল নদে বর্তমানে বেশিরভাগ জায়গায় পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।

গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু সে-ও আর ওপরে উঠতে পারেনি। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরি দল ও স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রওনা হয়েছিলাম। তবে ডুবুরি দল জেলা সদরের স্টেশন থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরুতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার