ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৯:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৯:০৪:৪৯ অপরাহ্ন
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঁচানি মাঠ এলাকায় আমিনা খাতুন (৪২) নামের এক নারীকে মারপিটের অভিযোগকে ওঠেছে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে রামেক হাসপাতালে ৪দিন ভর্তি ছিলেন বলেও দাবি করেন তিনি।

তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মোঃ বাবু-গণ পাল্টা অভিযোগ তুলে ধরেছেন এবং আমিনা খাতুনের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।

ভুক্তভোগী আমিনা খাতুনের অভিযোগের জবাবে মোঃ বাবু গণমাধ্যমকে জানান, সমস্যার মূল কারণ বাড়ির প্রবেশ পথের সরু রাস্তা। তার দাবি, আমিনা খাতুন সেই সরু রাস্তায় গবাদি পশু পালন করেন। ফলে প্রতিদিনই রাস্তা নোংরা, দূগন্ধ এবং চলাচলে পাশের বাড়ির  লোকজনকে চরম অসুবিধার সম্মুখিন হতে হয়। 

এ বিষয়ে বেশ কয়েকবার আপত্তি জানালেও আমিনা খাতুন কর্ণপাত করেননি বলে তিনি উল্লেখ করেন। মোঃ বাবু আরও বলেন, আমি ওই এলাকায় থাকি না, আমার আত্তীয় স্বজনরা থাকেন। আমেনা খাতুনকে গবাদিপশু রাস্তায় বেঁধে রেখে লালন পালন করে রাস্তা নোংরা না করার জন্য বলা হয়। এত তিনি ক্ষুদ্ধ হয়ে তিনি উল্টো ঝগড়া-বিবাদ সৃষ্টি করেন। আমিনা খাতুনের দ্বারা উত্থাপিত অন্যান্য সকল অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন তিনি।

এ বিরোধের বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাটি আরও জটিল আকার ধারণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়