ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় পাবনার আয়োজনে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় ১০দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে এবং বিসিক পাবনার শিল্পনগরী কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ- সভাপতি মো. ফরিদুল ইসলাম, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহবায়ক ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, বিসিক জেলা কার্যালয় পাবনার উপ-ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মো. নবুওয়াত হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, বিসিকের উদ্যোক্তা মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারে। এতে তাদের যেমন শিল্পের সম্প্রসারণ হয়, তেমনি ভোক্তাদের স্থানীয় পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ হয়। যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এসময় নতুন চোখের সম্পাদক এসএম আলম, হৃদয়ে পাবনার সভাপতি ও সাংবাদিক আর কে আকাশ, উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, ফারহানা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১