ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছাত্রদল নেতা সানি ১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০ নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে!

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৯:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৯:০০:১১ অপরাহ্ন
টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে! ‘গুড নিউজ’ আর ‘জুগ জুগ জিও’র পর ফের পরিচালক রাজ মেহতার হাত ধরে ............
‘গুড নিউজ’ আর ‘জুগ জুগ জিও’র পর ফের পরিচালক রাজ মেহতার হাত ধরে আসছে বলিউডের আরও একটি বড়সড় হেভিওয়েট প্রজেক্ট। আর এ বার করণ জোহরের প্রযোজনায় সেই ছবির মুখ্য জুটি টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর ! একেবারে নতুন জুটি, নতুন কেমিস্ট্রি, আর তারসঙ্গে এক হাই-ভোল্টেজ প্রেম আর প্রতিশোধের গল্প। 

খবর, রাজ মেহতা বেশ কিছুদিন ধরেই এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছিলেন। একটা স্ট্রং রিভেঞ্জ-অ্যাকশন থিমের মধ্যে প্রেমের আবেগ ঢেলে বানিয়েছেন এমন একটা প্লট, যার জন্য তিনি চেয়েছিলেন এক ফ্রেশ  জুটি। সেই পরিকল্পনা মতো টাইগার আর জাহ্নবীকে গল্পটা শোনাতেই, দু’জনেই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

সূত্র বলছে, অনেক নাম ঘুরে টিম শেষমেশ বেছে নেয় ‘লগ যা গলে’ এই নামের মধ্যেই প্রেম, যন্ত্রণা, ভাঙন আর প্রতিশোধের ব্যথা সব একসঙ্গে গুঁজে দেওয়া। এই ছবি রিভেঞ্জ ড্রামা হলেও ঠাসা থাকবে অ্যাকশনে, জানাচ্ছে ছবি ঘনিষ্ঠ এক  সূত্র। কিন্তু তার মাঝেও থাকবে একটা নিপাট প্রেমের গল্পের ছোঁয়া।” 

ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে অক্টোবর থেকে।  টাইগার যখন ‘বাগী ৪’-এর প্রচার শেষ করবেন আর জাহ্নবী ‘সানি সংস্কারী কী তুলসিকুমারী’-র প্রচার শেষ করবেন মোটামুটি সেই একই সময়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে বিগ-স্ক্রিন অ্যাকশন ব্লকবাস্টার রূপে সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে। 

টাইগারের জন্য থাকবে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, যেখানে দুরন্ত সব স্টান্ট আর ভিজুয়াল স্টাইলিং দুটোরই ছাপ থাকবে। অন্যদিকে জাহ্নবীর চরিত্রেও থাকবে গভীর আবেগ, লড়াই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন