ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৫:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৫:৫৬:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে  সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বীজ ও  রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপকারভোগী প্রমুখ। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের  আট হাজার ৫০ জন কৃষকের মাঝে  গম, সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এর বীজ বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ এবং ২০কেজি গম বীজ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কৃষককে এই পরিমাণ বীজ ও সার প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার