ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ভালবাসা, বিচ্ছেদ আর প্রতারণা, রিয়্যালিটি শো-তে মুখোমুখি করণ-জেনিফার!

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ অপরাহ্ন
ভালবাসা, বিচ্ছেদ আর প্রতারণা, রিয়্যালিটি শো-তে মুখোমুখি করণ-জেনিফার! ভালবাসা, বিচ্ছেদ আর প্রতারণা, রিয়্যালিটি শো-তে মুখোমুখি করণ-জেনিফার!
তাঁদের বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে অনেকটা সময়। পরস্পরের মুখোমুখিও হননি এই দু'জন। যদিও পর্দায় জুটি হিসাবে তাঁরা দারুণ জনপ্রিয় ছিলেন দর্শকমহলে। তবে জোর খবর, এক যুগ পর ফের একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন টেলিভিশনের প্রাক্তন জুটি—জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার! একথা শুনেই টেলি-প্রেমীরা দম বন্ধ করে অপেক্ষা করছেন। ‘দ্য ট্রেইটরস’ নামের একটি নতুন রিয়্যালিটি শো নিয়ে এই হইচই। করণ জোহর প্রযোজিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার গেম শো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। এবং সেই উত্তেজনায় ঘি ঢেলেছে এই দুই তারকার সম্ভাব্য ‘রিইউনিয়ন’।

আন্তর্জাতিক জনপ্রিয় ফর্ম্যাটে তৈরি এই শোয়ে থাকবেন মোট ২০ জন নামী তারকা। যেখানে ঘোরাফেরা করবে চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর মস্তিষ্ক ঘামানো স্ট্র্যাটেজির ছায়া। অংশগ্রহণকারীদের তালিকায় জেনিফার ও করণ ছাড়াও জল্পনায় রয়েছেন—রাজ কুন্দ্রা, র্যা পার রাফতার, ইনফ্লুয়েন্সার অপূর্ব মাখিজা, কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি, উরফি জাভেদ, করণ কুন্দ্রা এবং অভিনেত্রী জাসমিন ভাসিন।

২০০৯ সালে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন জেনিফার ও করণ। তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। সেই প্রেমই গড়ায় বাস্তবে, ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু, মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক—২০১৪ সালে বিচ্ছেদ। তারপর করণ নতুন জীবন শুরু করেন অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। আর জেনিফার নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর একসিরিজ , ধারাবাহিকে।

জেনিফার-করণের  তাঁদের ব্যক্তিগত ইতিহাস, জনপ্রিয়তা এবং পারস্পরিক কেমিস্ট্রি মিলিয়ে এই জুটি ফের একসঙ্গে পর্দায় মানেই দর্শকদের জন্য সোনায় সোহাগা। আর এইবার সেটা হতে চলেছে এমন এক শো-তে, যেখানে বিশ্বাস আর প্রতারণার মাঝখানে দুলবে সব সম্পর্ক। তাই বলাই যায়, এই রিইউনিয়ন শুধু টিআরপি-তে নয়, আবেগেও ভাসাবে দর্শকদের।

দর্শকদের চোখ এখন করণ জোহরের এই সাইকোলজিক্যাল থ্রিলার রিয়্যালিটি গেম শো-এর দিকেই। রসায়ন, রণনীতি আর রহস্যে ভরা এই ‘ট্রেইটরস’ কতটা উত্তেজনা ছড়াবে, সেটাই দেখার!

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি