ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:৫৯:১৬ অপরাহ্ন
বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা ছবি: সংগৃহীত
ইতিহাস গড়েছে ভারত নারী ক্রিকেট দল। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল।

চ্যাম্পিয়ন হয়ে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা পেয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের পর নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় নারী দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। এতে করে সব মিলিয়ে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত করে ফেলেছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা।

দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। ছেলে ও মেয়েদের সমান বেতনের (আসলে অর্থ পুরস্কার) ব্যবস্থা করা হয়েছে। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেয়েদের টুর্নামেন্টের অর্থ পুরস্কার ৩০০% বাড়িয়েছেন। আগে এই পুরস্কার ছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার, এখন তা বাড়িয়ে ১ কোটি ৪০ লাখ ডলার করা হয়েছে। এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিসিসিআইও খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।’

এবারের নারী বিশ্বকাপে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দিয়েছে আইসিসি। যা ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপে মোট প্রাইজমানির চেয়েও ১ কোটি ডলার বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল মাত্র ৩৫ লাখ ডলার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা