ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:৪৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:৪৫:৫২ অপরাহ্ন
পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে।

রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।

নিহত নিজাম প্রামাণিক (৬০) পেশায় কৃষক ছিলেন। তার দুই ছেলে। বড় ছেলে মোস্তফা প্রামাণিকও (বয়স আনুমানিক ২১ বছর) বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তবে খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, নিজাম প্রামাণিক বাজারে দুধ বিক্রি করে সন্ধার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে ঘরে নিজের কক্ষে এশার নামাজে দাঁড়ান। এমন সময় দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে বাবা নিজামকে উপর্যুপরি কুপান ছেলে মোস্তফা। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
   
বাবাকে কোপানোর পর পাশের কক্ষে দরজা বন্ধ করে বসে ছিলেন ছেলে মোস্তফা। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ঘরে গিয়ে নিজামকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর তারা মোস্তফাকে ঘরের ভেতরে তালাবন্দি করে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।

পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে, আটকের সময় মোস্তফা পুলিশকেও ছুরিকাঘাত করে। এতে এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হয়েছেন। এর মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশের একটি দল এখন ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানানো হবে।’ ‎

‎ঘটনার বর্ণনা দিয়ে নিহত নিজামের ছোট ছেলে মিজানুর রহমান (১৫) বলেন, ‘আমরা খাওয়া দাওয়া শেষে রুমে শুয়ে ছিলাম। তখন বড় ভাই মোস্তফা কক্ষের দরজা আটকিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে।’

মিজানুর আরও বলেন, ‘এর আগে সে (মোস্তফা) আমাকে মেহগনি ডাল দিয়ে মারধর করে আহত করে। আজ আমাকেও হত্যা করার জন্য গামছার মধ্যে হাঁসুয়া নিয়ে মাঠের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করেছিল। বাড়ির লোক বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।’

তিনি আরও বলেন, ‘সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইত। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাত। আমি বাবার হত্যার বিচার চাই। তাকে এখনই ফাঁসি দেয়া হোক।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি