ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ফের শোকের ছায়া কাজল-রানীর পরিবারে! হলিউডে পাড়ি দিচ্ছেন হৃতিক রোশন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৪৮:৪২ অপরাহ্ন
ফের শোকের ছায়া কাজল-রানীর পরিবারে! হলিউডে পাড়ি দিচ্ছেন হৃতিক রোশন ফের শোকের ছায়া কাজল-রানীর পরিবারে! হলিউডে পাড়ি দিচ্ছেন হৃতিক রোশন?
প্রয়াত রণো মুখোপাধ্যায় 

বলিউডের মুখোপাধ্যায় বাড়িতে শোকের ছায়া। কিছুদিন আগেই চলে গিয়েছেন দেব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার চলে গেলেন বলিউডের আরেক খ্যাতনামা পরিচালক। প্রয়াত রণো মুখোপাধ্যায়। কাজল,রানী ও অয়ন মুখোপাধ্যায়ের কাকা তিনি। তিনি ‘হায়ওয়ান’ এবং ‘তু হি মেরি জিন্দেগি’ ছবির জন্য পরিচিত ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর বয়স।

ক্যানসারে আক্রান্ত দীপিকা 

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী দীপিকা‌ কক্কর। জানা যায় যকৃতে একটি টিউমার হয়েছে। এর আগে অভিনেত্রী খবর দিয়েছিলেন, অস্ত্রোপচার করতে হবে। এ বার দীপিকা জানালেন, ওই টিউমারে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। মায়ের অসুস্থতায় এক বছরের ছেলে রুহানের কী অবস্থা? দীপিকা নিজের ভ্লগে বলেন, ‘‘জানি ক্যানসার শব্দটা শুনলেই লোকের ভয় হয়, তবে চেষ্টা করছি আমি শক্ত থাকার। রুহানকে আর বুকের দুধ দিচ্ছি না। ও খুব বুঝদার। নিজে থেকেই বুঝে গিয়েছে যে মার শরীর খারাপ হয়েছে। ও এক বার থেকে দু’বার আসে আমার কাছে।’’

হলিউডে হৃতিক?

বলিউডের গ্রীক গড হৃতিক রোশন এবার অভিনয় করতে চলেছেন দক্ষিণী ছবিতে। জানা যাচ্ছে, ‘কেজিএফ’ এবং ‘কান্তারা’ সিনেমার প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। প্রোডাকশন হাউজের এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন। খবরটি ভাগ করে তারা লিখেছেন, ‘সবাই তাঁকে গ্রীক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করছেন। আমাদের ব্যানারের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামীদিনে আমরা দর্শকদের একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। খুব শীঘ্রই এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা