ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই ​সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি

৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:১৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:১৩:৩৯ অপরাহ্ন
৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ ছবি: সংগৃহীত
আমেরিকা থেকে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিয়েস (MV SPAR ARIES) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তি নং ১ এর অধীনে দ্বিতীয় জাহাজটি যুক্তরাষ্ট্রের করপাস ক্রিস্টি বন্দর থেকে ৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টায় কুতুবদিয়ায় নোঙর করেছে। 

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম আমদানি শুরু হয়েছে। তখন ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম  ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এই কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি ২৫ অক্টোবর তথ্য বিবরণীতে জানানো হয়েছিল। 

এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।
 
যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে এ গম কেনা হয়। চুক্তি অনুযায়ী, প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার। মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব গত ২৩ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী