ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অভিযান চালিয়ে ইট ভাটায় ৩লাখ টাকা জরিমানা আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গে রেকর্ড আরও ১৭ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক, আইজিপি বাহারুল আলম

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:২১:১৩ পূর্বাহ্ন
প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক, আইজিপি বাহারুল আলম প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক, আইজিপি বাহারুল আলম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সের পিওএম সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। 

রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই পরিদর্শনকালে আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এবং আরএমপির ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম পরিদর্শনের সময় আইজিপির সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সহ আরএমপি, রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক।

আইজিপি আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচনকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনই অতীতের ভুল সংশোধনের এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ।

এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। আইজিপির এই সফর ও দিকনির্দেশনা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪